২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে হিজবুত তাহরীর সদস্য সন্দেহে আটক ৬

বরিশাল শহরের কাশিপুর বিল্ববাড়ি এলাকা থেকে সোমবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের সদস্য সন্দেহে ছয় জনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 06:26 AM

Updated : 25 Aug 2022, 05:03 PM

বরিশাল, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল শহরের কাশিপুর বিল্ববাড়ি এলাকা থেকে সোমবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের সদস্য সন্দেহে ছয় জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হল- বিল্ববাড়ি এলাকার মো. হানিফ হাওলাদার (৬০), মো. আব্দুর রশিদ ওরফে কালু মেম্বার (৫৫), মো. বেলায়েত হাওলাদার (৬০), মো. আবুল হোসেন (৪৫), মো. আবুল হাশেম মাঝি (৬২) এবং মেহেন্দীগঞ্জের পশ্চিম সুলতানী গ্রামের মো. হেলাল রাড়ি (৬০)। মঙ্গলবার সকালে র‌্যাব-৮ এর ১নং কোম্পানির অধিনায়ক মেজর রাশেদুল হক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটককৃতরা সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিল্ববাড়ি মুখার্জীর পুলে রাস্তার পাশে একটি ঘরে টেলিভিশনে হিযবুত তাওহীদ নেতা ইমাম বায়েজিদ খান পন্নী রচিত 'দাজ্জাল' নামের একটি প্রামান্য ছবি দেখছিলো। এ সময় র‌্যাব সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে ছয় জনকে আটক করা হয়। রাশেদুল হক খান জানান, আটককৃতরা প্রত্যেকে হিজবুত তাহরীরের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তাদের কাছ থেকে একটি টিভি, একটি সিডি প্লেয়ার, জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর বক্তৃতাসহ তিনটি ডিস্ক উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১২২০ ঘ.