ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যাত্রাবাড়ি-গুলিস্তান উড়াল সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান বেলহাসা এককম অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের গঠনতন্ত্র অবৈধ দাবি করে ঢাকার একটি আদালতে মামলা করেছে প্রতিষ্ঠানটির দুবাই ভিত্তিক অংশীদার বেলহাসা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনট্রাকটিং কোম্পানি।
সোমবার ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, ওরিয়ন গ্র"পের মালিক ওবায়দুল করিম স্বাক্ষর জাল করে নতুন প্রতিষ্ঠান গঠন করে। মামলায় ওবায়দুলের ছেলে সালমান করিম, জামাই মেহেদী হাসা কেও আসামি করা হয়েছে।
সহ বিবাদী (মোকাবিলা বিবাদী) হলেন ঢাকা সিটি করপোরেশনের মেয়র, জয়েন্ট ষ্টক কোম্পানির রেজিষ্ট্রার, সিকিউরিটি এক্্রচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, ঢাকা ষ্টক এক্্রচেঞ্জের সেক্রেটারি।
প্রতিষ্ঠানটির গঠনতন্ত্র বাতিল চেয়ে মামলাটি দায়ের করেন বেলহাসা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনট্রাকটিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাজেদ আহমেদ সাইফ বেলহাসার পক্ষে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি জুবায়ের আহমেদ ভূইয়া।
বিচারক মো. আস শামস জগলুল হোসেন মামলা গ্রহণ করে আগামী ৯ আগষ্ট পরবর্তী তারিখ রাখেন।
অভিযোগে বলা হয়, ২০০৩ সালের ৫ এপ্রিল তারিখে যাত্রাবাড়ি-গুলিস্তান ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার।
সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঢাকা সিটি করপোরেশন দরপত্র আহবান করে।
দুবাই ভিত্তিক নির্মাণ প্রতিষ্ঠান বেলহাসা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনট্রাকটিং কোম্পানি বাংলাদেশে ওবায়দুল করিমের মালিকানাধীন ওরিয়ন হাউসের নির্মাণ প্রতিষ্ঠান এককম ইঞ্জিনিয়ারিং যৌথভাবে দরপত্র দাখিল করে।
যৌথভাবেই তারা কাজটি পায়।
অভিযোগ করা হয়েছে, এ দুইটি নির্মাণ প্রতিষ্ঠান একত্রে 'বেলহাসা
bdnews24