২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে পাঁচ ডাকাত গ্রেপ্তার

জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে সোমবার পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 01:45 PM

Updated : 25 Aug 2022, 04:55 PM

মৌলভীবাজার, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে সোমবার পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- শ্রীমঙ্গল উপজেলা সদরের হবিগঞ্জ সড়কের সুমন মিয়া (২২), মুসলিমবাগ আবাসিক এলাকার মোহাম্মদ আলী (২৫), উত্তর ভাড়াউড়া গ্রামের আনোয়ার হোসেন (২৫), সুইনগড় গ্রামের জুয়েল আহমদ (২৪) ও উত্তর পাঁচাউন গ্রামের বিকাশ দেব (২৩)। শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে শহরশ্রী গ্রামের সুফি মিয়ার বাড়িতে ডাকাতি হয়। সকালে খবর পেয়ে পুলিশ ওই গ্রাম থেকে প্রথমে সুমন ও মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলা সদর থেকে অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯৪১ ঘ.