২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগ মোকাবেলা করতে পারে এমন ধান উদ্ভাবন করুন: প্রধানমন্ত্রী

প্রাকৃতিক ও মানুষের সৃষ্ট দুর্যোগ মোকাবেলা করতে পারে এমন জাতের ধান উদ্ভাবনে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 10:55 AM

Updated : 25 Aug 2022, 04:57 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রাকৃতিক ও মানুষের সৃষ্ট দুর্যোগ মোকাবেলা করতে পারে এমন জাতের ধান উদ্ভাবনে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে 'বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪১৫' বিতরণকালে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ আহবান জানান। জাতীয় জীবনে কৃষির গুরুত্ব বিবেচনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর ১৯৭৩ সালে 'রাষ্ট্রপতি পুরস্কার' প্রবর্তন করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বন্যা, খরা, লবণাক্ততা সহিষ্ণু এবং পানি, রাসায়নিক সার ও কীটনাশক কম লাগে এমন জাতের ধান উদ্ভাবনের উপর জোর দেন। জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, "ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার শীর্ষে। বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ বেড়েই চলেছে।" তিনি বলেন, "সা