২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ছাত্রলীগের নেতাসহ ১০ জন বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের এক নেতাসহ ১০ জনকে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 09:48 AM

Updated : 25 Aug 2022, 04:58 PM

বরগুনা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের এক নেতাসহ ১০ জনকে বহিষ্কার করা হয়েছে। সোমবার শহরে মাইকিং করে বহিষ্কারের খবর প্রচার করা হয়। বহিষ্কৃতরা হলো- পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য সুমন শীল, নজরুল ইসলাম, রুবেল, সুমন, কলেজ ছাত্রলীগের সদস্য মিজানুর রহমান, অলি, শাওন, সোহাগ ও নাজমুল হক। পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বহি