২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকের মায়ের মৃত্যু

অনলাইন সংবাদপত্র ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদক রিয়াজুল বাশারের মা আঞ্জুমান আরা সোমবার মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 08:57 AM

Updated : 25 Aug 2022, 04:58 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনলাইন সংবাদপত্র ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদক রিয়াজুল বাশারের মা আঞ্জুমান আরা সোমবার মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৫১ বছর। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ক্যান্সার আক্রান্ত আঞ্জুমান আরা ভোররাত পৌনে ৪টার দিকে রাজধানীর ডেল্টা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার স্বজনরা জানিয়েছেন। আঞ্জুমান আরা ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার পুরাতন বাখরবা গ্রামের নাজিমুজ্জামান বিশ্বাসের স্ত্রী। তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার বাদ আছর স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। আগামী শুক্রবার মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে ঝিনাইদহের শৈলকুপার বাখরবা গ্রামের বাড়িতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এজে/১৪৪৪ ঘ.