২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রে আবারো আগুন

নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৬ নম্বর ইউনিটে আবারো অগ্নিকাণ্ড ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 06:34 AM

Updated : 25 Aug 2022, 04:59 PM

নরসিংদী, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৬ নম্বর ইউনিটে আবারো অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার সাকাল সাড়ে ১০টার দিকে এই ইউনিটে আগুন লেগে যায়। এতে তাপ বিদ্যুৎকেন্দ্রের তিন কর্মচারী দগ্ধ হয়। বিদ্যুৎকেন্দ্রের কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। আহতরা হলেন- রাজীব (৩২), শাহাবুদ্দীন (৩৫) এবং কবির (২৫)। তাদের জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তাপ বিদ্যুৎকেন্দ্রের সহকারি প্রধান প্রকৌশলী আর পি রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৬ নম্বর ইউনিটে আগুন ধরে যাওয়ার সময় এই তিনজন পাশেই অবস্থান করছিলো, এতে তাদের শরীরে আগুন ধরে যায়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি। এই ইউনিটটির মেরামত কাজ চলছে। এর আগে গত ১৮ জুলাই রাতে ৬ নম্বর ইউনিটে টারবাইন জেনারেটরে আগুন লেগে ২১০ মেগাওয়াট ক্ষমতার এই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ যায়। এ ছাড়া শনিবার রাতে যান্ত্রিক ত্র"টির কারণে ২১০ মেগাওয়াট ক্ষমতার ৪ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন কেন্দ্রের সহকারী প্রধান প্রকৌশলী আর পি রায়। যান্ত্রিক ত্র"টি কারণে ৫৫ মেগাওয়াট ক্ষমতার ২ নম্বর ইউনিটটি প্রায় তিনমাস ধরে বন্ধ রয়েছে। এ নিয়ে ৯৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটির ৬টি ইউনিটের মধ্যে বন্ধ হয়েছে ৩টি ইউনিট। চালু থাকা অপর ৩টি ইউনিটেও বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে নেমে এসেছে বলে কেন্দ্রের কর্মকর্তারা গত রোববার জানান। তবে কি কারণে উৎপাদন কমে গেছে সে ব্যাপারে তারা কিছু বলেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১২২৩ ঘ.