২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় মতিউর রহমান নিজামীসহ জামায়াতে ইসলামীর চার শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 05:13 AM

Updated : 25 Aug 2022, 04:59 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় মতিউর রহমান নিজামীসহ জামায়াতে ইসলামীর চার শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কারাবন্দি জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামান ও কাদের মোল্লাকে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দেখানের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা এক আবেদনের ওপর সোমবার শুনানি শেষে এ পরোয়ানা জারি করা হয়। এর মধ্য দিয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধ বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হলো। মানবতাবিরোধী অপরাধ বিচারে পুরানো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে সকাল সাড়ে ১০টায় শুনানি শুরু হয়ে পৌনে ১১টার দিকে শেষ হয়। এ উপলক্ষে আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আদেশে ট্রাইব্যুনাল বলেছে, "কার্যকর তদন্তের স্বার্থে এই চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা উচিত। তাই আবেদন মঞ্জুর করা হলো। এই চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হোক।" আগামী ২ আগস্ট গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হয়েছে কি না তার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। শুনানিতে মানবতাবিরোধী অপরাধ বিচারে গঠিত আইনজীবী প্যানেলের প্রধান গোলাম আরিফ টিপু বলেন, "নিজামীসহ এই চারজন অন্যান্য মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার আছেন। তারা ওই মামলাগুলোতে জামিনে ছাড়া পেয়ে যেতে পারেন।" তিনি আরও বলেন, "তারা মুক্ত থাকলে সাক্ষ্য-প্রমাণ বিনষ্ট হতে পারে। রয়েছে তদন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা। তদন্তের স্বার্থে তাদের এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা প্রয়োজন।" আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধিমালার ৯ এর ১ বিধির প্রতি দৃষ্টি আকর্ষণ করলে টিপু বলেন, "তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে।" তখন আদালত জানতে চায়