২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে নয় প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অভিযোগে নয়টি প্রতিষ্ঠানকে এক লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2010, 05:58 PM

Updated : 25 Aug 2022, 04:50 PM

নারায়ণগঞ্জ, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অভিযোগে নয়টি প্রতিষ্ঠানকে এক লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরাবন তহুরার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এসব প্রতিষ্ঠানকে জরিমানা করে। অভিযানের সময় উপজেলা স্যানিটারী পরিদর্শক মোজাম্মেল হোসেন উপস্থিত ছিলেন। আদালতকে সহায়তা করে পুলিশ। ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, ভেজাল, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, পচাঁ-বাসী খাবার বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে প্যাকপিউর ড্রিংকিং ওয়াটার কারখানাকে ৫০ হাজার টাকা, মোহাম্মাদীয়া হোটেলকে ২৫ হাজার টাকা, আফসা কেবি ড্রিংকিং ওয়াটার কারখানাকে ১০ হাজার টাকা, চায়না প্যালেসকে ১০ হাজার টাকা, আদি মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা, রাজ ভাণ্ডারী হোটেলকে ২০ হাজার টাকা, ভাণ্ডারী ও বাসন্তী রেস্তোরাঁকে ৫ হাজার টাকা এবং রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধি জানান, টঙ্গী বাজারে রোববার দুপুরে অভিযান চালিয়ে ছয়শ'টি কারেন্ট জাল আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পুলিশের সহযোগিতায় দুপুরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে টঙ্গী বাজারে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। টঙ্গী বাজারে জালগুলো বিক্রির আটক করা হয়। তবে আদালতের উপস্থিতি টের পেয়ে বিক্রেতারা পালিয়ে যায়। অভিযানের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদ হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে ভাওয়াল রাজবাড়ি মাঠে উদ্ধার করা জালগুলো পুড়িয়ে ফেলা হয়। আটক কারেন্ট জালের আনুমানিক দাম তিনলাখ টাকা বলে মৎস্য কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২৩৩৯ ঘ.