২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীর কবলে শাবিপ্রবি ছাত্রী, গ্রেপ্তার ২

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2010, 02:33 PM

Updated : 25 Aug 2022, 04:51 PM

সিলেট, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আহত হয়েছেন। নগরীর সুবিদবাজারে রোববার সকালে এ ঘটনা ঘটে। জেনিফার রহমান জেনি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী। তাকে স্থানীয় রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নগরীর চৌহাট্রা পয়েন্ট থেকে পুলিশ দুলাল মিয়া (২৮) ও সোহেল মিয়া (২২) নামে দু'জনকে গ্রেপ্তার করেছে। কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) অঞ্জন রায় জানান, সকালে জেনি ঢাকা থেকে বাসে সিলেটে আসেন। বাসস্ট্যান্ড থেকে তিনি রিকশায় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে সকাল ৬টার দিকে ছিনতাইকরীরা তার মাথা ও ডান পায়ে ছুরিকাঘাত করে মোবাইল ফোন সেট ও টাকা-পয়সা নিয়ে যায়। পুলিশ কর্মকর্তা জানান, চৌহাট্রায় পুলিশ চেকপোস্টে গ্রেপ্তারদের তল্লাশি করে রক্তমাখা ছুরি, ওই ছাত্রীর পরিচয়পত্র, ব্যাগ, মোবাইল ফোন সেট ও টাকা-পয়সা পাওয়া যায়। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৭ ঘ.