চট্টগ্রাম, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও ৬১ দিন বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে মামলার অভিযোগপত্র জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।
রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজের দায়িত্বে থাকা চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ইনামুল হক ভূইয়া মামলার তদন্ত কর্মকর্তার (আইও) আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় মঞ্জুর করেন।
এ নিয়ে এ মামলার অধিকতর তদন্তের মেয়াদ নবম বারের মতো বাড়ানো হল। এর আগে সর্বশেষ গত ২৩ মে মহানগর দায়রা জজ এ মামলার তদন্তের মেয়াদ ৬২ দিন বাড়িয়েছিলেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত কর্মকর্তার ৯০ দিন সময় বাড়ানোর আবেদনের ওপর শুনানি শেষে বিচারক আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তদন্তের মেয়াদ বাড়িয়েছেন।
বিচারক এ সময়ের মধ্যে মামলার অভিযোগপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও তিনি জানান।
মামলার আইও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান চৌধুরী তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য গত বৃহস্পতিবার আদালতে ৯০ দিন সময় বাড়নোর আবেদন করেন।
সময় বাড়ানোর আবেদন করার কারণ হিসেবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, মামলার অভিযোগপত্র তৈরি এবং ঘটনার কারণ বিস্তারিত উদঘাটনে আরও সাক্ষ্য-প্রমাণ দরকার। সে কারণে পুনরায় সময় বাড়ানোর আবেদন করা হয়।
প্রসঙ্গত, সাবেক মহানগর পিপি আহসানুল হক হেনার আবেদনে ২০০৮ সালের ১২ ফেব্র"য়ারি মহানগর দায়রা জজ এই মামলার অধিকতর তদন্তের নির্দেশ দিলে সিআইডি এএসপি ইসমাইল হোসেনকে আইও হিসেবে নিয়োগ দেয়। তিনি দুই দফায় অধিকতর তদন্তের জন্য সময় নেন।
এরপর ২০০৯ সালের ১৮ জানুয়ারি রাষ্ট্রপক্ষের আবেদনে আদালত পুনরায় এ মামলার আইও পরিবর্তনের নির্দেশ দেয় এবং সিআইডির সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরীকে আইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এরপর তিনি বিভিন্ন মেয়াদে ছয় দফায় অধিকতর তদন্তের জন্য সময় নেন।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রামের ইউরিয়া সার কারখানা লিমিটেড (সিইউএফএল) এর সংরক্ষিত জেটি থেকে দশ ট্রাক সমপরিমাণ অস্ত্রের চালান আটক করা হয়। এ ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দুটি মামলা করা হয়।
অস্ত্র মামলায় বর্তমান আইও দায়িত্ব নিয়ে অধিকতর তদন্ত শুরুর পর থেকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা সংস্থা
bdnews24