২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় যুবদলের সভা পণ্ড

গুলিবর্ষণ ও হইচইয়ের মধ্য দিয়ে শনিবার রাতে জেলা যুবদলের সভা পণ্ড হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2010, 07:15 PM

Updated : 25 Aug 2022, 04:30 PM

বগুড়া, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলিবর্ষণ ও হইচইয়ের মধ্য দিয়ে শনিবার রাতে জেলা যুবদলের সভা পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় জেলা যুবদল নেতা নিয়াজুল ইসলাম মোশারফকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের নেতা-কর্মীরা জানান, ২৯ জুলাই জেলা যুবদলের সম্মেলন সফল করার লক্ষ্যে রাত ১১টায় জেলা সভাপতি খায়রুল বাশারের সভাপতিত্বে একটি প্রস্তুতি সভা চলছিল। এ সময় নিয়াজুল ইসলাম মোশারফ লোকজন নিয়ে এসে সভায় হইচই শুরু করলে তাকে বের করে দেওয়া হয়। এর প্রায় ২০ মিনিট পর মোশারফ আরো লোকজন নিয়ে সভাস্থলে হামলা চালায় এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর সবাই চলে যায়। জেলা যুবদল সভাপতি খায়রুল বাশার জানান, এ ঘটনার জন্য দায়ী নিয়াজুল ইসলাম মোশারফকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বগুড়া সদর থানার ওসি খালেকুজ্জামান জানান, যুবদলের দু'পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। এর আগে সবাই চলে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫৩ ঘ.