ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম) - আসন্ন রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর নিরাপত্তা জোরদারে ঢাকা মহনগর পুলিশ প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে।
শনিবার রাতে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের সদরদপ্তরে আসন্ন রমজান এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক।
উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতে সভায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
এর মধ্যে রয়েছে- মার্কেটকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মার্কেটের সামনে কোন প্রকার
বাস-কার স্টপেজ না রাখা। তবে স্থান বিবেচনায় এক সারিতে পার্কিয়ের ব্যবস্থা নেওয়া হবে।
বড় অংকের অর্থ পরিবহনের ক্ষেত্রে ব্যবসায়ী বা ব্যাংকের গ্রাহকদের পুলিশের সাহায্য গ্রহণের পরামর্শ
দেওয়া। এক্ষেত্রে পুলিশ কন্ট্রোল রুমে মানি এসকর্ট পার্টি মোতায়েন থাকবে এবং কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের
চাহিদা অনুযায়ী এই সেবা দেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
মার্কেট এবং বহুতল আবাসিক ভবনসমূহে সিসিটিভির ব্যবস্থা না থাকলে তা স্থাপনের জন্য নগরবাসীকে পুলিশের পক্ষ থেকে তাগিদ দেওয়া হবে।
এ ছাড়া ব্যাংক, বিপণীবিতান, বাস টার্মিনাল, ট্রেন স্টেশন, লঞ্চ ঘাট, বিমান বন্দরে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারি বাড়ানো, মাদক বিরোধী অভিযান পরিচালনা, পণ্যের মূল্যবৃদ্ধির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, গার্মেন্টস এলাকায় নিরপত্তা জোরদার করা, মলম পার্টি, অজ্ঞান পার্টি, ছিনতাই ও গুলির ঘটনা প্রতিরোধে গোয়েন্দা বিভাগের তৎপরতা বাড়ানোর ব্যাপারে
সিদ্ধান্ত হয়।
সভায় সা
bdnews24