২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই নাসাকা সদস্যের অনুপ্রবেশ

বান্দরবানে অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর (নাসাকা) দুই সদস্যকে শনিবার আটক করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2010, 10:55 AM

Updated : 25 Aug 2022, 04:32 PM

বান্দরবান, জুলাই ২৪ (বিডিডনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর (নাসাকা) দুই সদস্যকে শনিবার আটক করেছে বিডিআর। পুলিশ জানায়, সকালে পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ল্যান্স নায়ক মার্টিন (৩৮) ও হাবিলদার পিএইচ মং (৩৫)। নাইক্ষ্যংছড়ি থানার ওসি জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মার্টিন এবং মং অবৈধভাবে বাংলাদেশ সীমান্তের ১২৫ গজ ভিতরে বাইশফাঁড়ি এলাকায় অনুপ্রবেশ করে। এ সময় ঘুমধুমের বিডিআর সদস্যরা তাদের আটক করে। বিডিআর ক্যাম্পে তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৬৫৪ ঘ.