২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আল্লাহর দলের ২৫ সদস্য আটক

গাইবান্ধায় শনিবার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের ২৫ সদস্যকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2010, 10:27 AM

Updated : 25 Aug 2022, 04:49 PM

গাইবান্ধা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধায় শনিবার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের ২৫ সদস্যকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে জেলার সদর উপজেলার রথের বাজারে পশ্চিমপাড়া গ্রাম থেকে দলের সদস্য হাজী ময়েন উদ্দিনের (৮০) বাড়িতে বৈঠক করার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাক (৩২), আশরাফুল আলম (২৮), পূর্বকোমরনই কুঠিপাড়া গ্রামের মেহেদী হাসান (১৫), দারিয়াপুর গ্রামের মিজানুর রহমান (২৫), খিদির গ্রামের জহুরুল হক (৪৮), দুর্গাপুর গ্রামের আব্দুর রউফ (৪৭), ফারুক মিয়া (৩২), তাজুল ইসলাম (৩০), সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের আবুল কাশেম (৪৮), দক্ষিণ শ্রীপুর গ্রামের রাজু মিয়া (৩৪), নতুন দুলাল গ্রামের ইয়াছিন আলী (৩৮), চাপড়া গ্রামের কফিল উদ্দিন (৩৮), কসিম উদ্দিন (৪৮), সীচা দরজিপাড়া গ্রামের মাহাতাব আলী (২২), খামার ধুবনী গ্রামের হাসান আলী (৬০), ফকিরপাড়া গ্রামের মনোয়ারুল ইসলাম (১৮), সাদুল্যাপুর উপজেলার পুরান লক্ষ্মীপুর গ্রামের শহীদজল (৫২), পশ্চিম কেশালিডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম (২০), আলমগীর হোসেন (২৮), নজরুল ইসলাম (৫০), আব্দুল হামিদ (৫৮), জালাল উদ্দিন (৩৮), নীলফামারি জেলার সদর উপজেলার শটিপাড়া গ্রামের মিজানুর রহমান (২৪) ও পাবনা জেলার আতাইকুলা থানার লক্ষ্মীপুর গ্রামের রহমত উল্লাহ খোকন (৩০)। তবে দলের সদস্য হাজী ময়েন উদ্দিন অসুস্থ থাকায় তাকে খোলাহাটি ইউনিয়ন চেয়ারম্যান আফজাল হক্কানীর জিম্মায় রাখা হয়েছে। পুলিশ সুপারিনটেনডেন্ট মো. শাহাদত হোসেন জানান, ময়েন উদ্দিনের বাড়িতে আল্লাহর দলের ৩৫/৪০ জন সদস্য বৈঠক করছে- গোপন সংবাদে এ খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো জানান, এ সময় ২৫ জনকে আটক করা হয়। অন্য সদস্যরা পালিয়ে যায়। আটককৃতরা আল্লাহর দলের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে বলে জানান মো. শাহাদত । এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৬২৫ ঘ.