চট্টগ্রাম, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ফটিকছড়িতে র্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত সন্ত্রাসী শওকত হোসেন ওরফে শেয়াকত (৩৫) নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে ফটিকছড়ি উপজেলার দুর্গম পাইন্দং এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এলজি, ১২ রাউন্ড কার্তুজ, দুই রাউন্ড পিস্তলের গুলি এবং ১০ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে।
হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাইন্দং এলাকায় শেয়াকত ও তার সহযোগীরা অবস্থান করছে
bdnews24