২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শবে বরাতে ২৭ জুলাই সংবাদপত্রে ছুটি

শবে বরাত উপলক্ষে আগামী ২৭ জুলাই সংবাদপত্র কার্যালয় ছুটি থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 04:16 AM

Updated : 25 Aug 2022, 04:27 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শবে বরাত উপলক্ষে আগামী ২৭ জুলাই সংবাদপত্র কার্যালয় ছুটি থাকবে। বুধবার নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। সংগঠনের প্রেসিডেন্ট মাহবুবুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শবে বরাত উপলক্ষে ২৭ জুলাই জাতীয় দৈনিকগুলো বন্ধ থাকবে। তাই ২৮ জুলাই কোনো পত্রিকা প্রকাশিত হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/২২৩৫ ঘ.