২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরিচ্যুত সেনাসহ ৬ ডাকাত গ্রেপ্তার

মাদারীপুর সদরের চরমগুরিয়ার বন্দরে এক স্বর্ণ ব্যবসায়ী বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 04:30 PM

Updated : 25 Aug 2022, 04:17 PM

মাদারীপুর, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুর সদরের চরমগুরিয়ার বন্দরে এক স্বর্ণ ব্যবসায়ী বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে সেনাবাহিনী ও বিডিআর এর চাকরিচ্যুত দুই সদস্য রয়েছে। বুধবার দুপুর ৩টার দিকে মাদারীপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট সরদার তমিজউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, ঢাকা, গাজীপুর ও কুমিল্লার বিভিন্ন স্থান থেকে এদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ডাকাতিতে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও লুট হওয়া পাঁচ ভরি সোনা। গত ৯ জুন রাতে র‌্যাব পরিচয়ে চরমুগুরিয়া বন্দরের স্বর্ণ ব্যবসায়ী খিতিশ কর্মকারের বাড়িতে হানা দিয়ে ডাকাতরা ১৫০টি সোনার অলংকার লুট করে। গ্রেপ্তারকৃতরা হলেন- সেনাবাহিনীর চাকরিচ্যুত করপোরাল কুমিল্লার মনোহরগঞ্জের মমিনুল ইসলাম, চাকরিচ্যুত বিডিআর সদস্য কুমিল্লার দাউদকান্দির শাহ আলম, পটুয়াখালী মির্জাগঞ্জের মোশাররফ হোসেন, ঢাকার রামপুরা এলাকার নাজমুল আলম সুমন, কুমিল্লার দেবিদ্বার এলাকার মাইক্রোচালক শাহ আলম ও মনোহরগঞ্জের অনুকুল সাহা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৪ ঘ.