ঝিনাইদহ, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শাহবাজপুর গ্রামে বুধবার প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু হয়েছে।
নিহত সাইফুল ইসলাম ( ৪৭ ) ওই গ্রামের নাসিরউদ্দিন বিশ্বাসের ছেলে।
শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে শাহবাজপুর গ্রামের আব্দুর রাজ্জাক ও ফারুকের মধ্যে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে।
সকালে রাজ্জাকের সমর্থক সাইফুল পাট কাটতে যান। বেলা ১১টার দিকে ফারুক গ্র"পের লোকজন তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়।
বিকালে পুলিশ কর্মকর্তা জানান, এখনো মামলা হয়নি। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮৩১ ঘ.
bdnews24