২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ জনের সংবিধান কমিটি গঠন

সংবিধান সংশোধনে সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারপারসন এবং সুরঞ্জিত সেনগুপ্তকে কো-চেয়ারম্যান করে ১৫ সদস্যের 'সর্বদলীয় সংসদীয় কমিটি' গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 01:20 PM

Updated : 25 Aug 2022, 04:19 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারপারসন এবং সুরঞ্জিত সেনগুপ্তকে কো-চেয়ারম্যান করে ১৫ সদস্যের 'সর্বদলীয় সংসদীয় কমিটি' গঠন করা হয়েছে। জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ এই কমিটির সদস্যদের নাম প্রস্তাব করলে কণ্ঠভোটে সর্বসম্মতভাবে তা পাস হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আওয়ামী লীগের আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, শেখ ফজলুল করিম সেলিম, রহমত আলী, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাসানুল হক ইনু, নারী ও শিশু প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরু, ফজলে রাব্বী মিয়া, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ এবং বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি অনুযায়ী এই কমিটির নাম প্রস্তাব করে প্রধানমন্ত্রী বলেন, এই কমিটি বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারবে এবং প্রয়োজনে তাদেরকে কমিটিতে ডাকতে পারবে। শুক্রবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী সংবিধান সংশোধনে একটি সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করা হবে। পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী সংবিধান সংশোধনের জন্য সর্বদলীয় কমিটিতে নাম আহ্বান করে গত রোববার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে চিঠি পাঠান সরকারি দলের পক্ষে সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ। এদিকে, সংবিধান সংশোধনে সর্বদলীয় সংসদীয় কমিটি গঠনের উদ্যোগকে 'সংবিধান ও কার্যপ্রণালী বিধি বর্হিভূত' বলে অভিহিত করেছে বিএনপি। বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন প্রস্তাবিত এ ধরনের কমিটি গঠনের বৈধতা নিয়ে এই প্রশ্ন তোলেন। বিএনপি মহাসচিব বলেন, "সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদের পাঠানো চিঠিতে সংবিধান সংশোধনের জন্য সংসদীয় কমিটি গঠনে বিএনপি থেকে একজনের নাম চাওয়া হয়েছে। কার্যপ্রণালী বিধিতে সংবিধান সংশোধনে এ ধরনের সংসদীয় কমিটি গঠনের কোনো বিধান নেই। এটি কার্যপ্রণালী বিধি ও সংবিধান পরিপ