২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজম খানের সফল অস্ত্রোপচার

ক্যান্সারে আক্রান্ত শিল্পী-মুক্তিযোদ্ধা আজম খানের অস্ত্রোপচার সিঙ্গাপুরের একটি হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 12:01 PM

Updated : 25 Aug 2022, 04:20 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যান্সারে আক্রান্ত শিল্পী-মুক্তিযোদ্ধা আজম খানের অস্ত্রোপচার সিঙ্গাপুরের একটি হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়েছে। তার পারিবারিক সূত্রে এ খবর জানা গেছে। আজম খানের বড় মেয়ে ইমা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সিঙ্গপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানীয় সময় সকালে সাড়ে ন'টায় এ অস্ত্রোপচার শুরু হয়। টানা দশ ঘন্টা ধরে তা চলে। তবে এখনো আজম খানের জ্ঞান ফেরেনি। আগামী ২/৩ দিন তাকে আইসিইউতে রাখা হবে বলে ইমা জানান। মুখ গহ্বরের ক্যান্সারে আক্রান্ত আজম খানকে গত ১৪ জুলাই উন্নত চিকিৎসার জন্য থাই এয়ারওয়েজের একটি বিমানে করে সিঙ্গাপুর পাঠানো হয়। ১৯৫০ সালের ২৮ ফেব্র"য়ারি রাজধানীর আজিমপুরে জন্ম আজম খানের। এ পর্যন্ত তার প্রায় ১৭টি গানের একক অ্যালবাম বের হয়েছে। এ ছাড়া অসংখ্য মিশ্র অ্যালবামে গান গেয়েছেন তিনি। 'পপ গুরু' হিসেবে পরিচিত জনপ্রিয় এ শিল্পীর আশির দশকে গাওয়া 'ওরে সালেকা, ওরে মালেকা..." দেশ মাতায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/১৭৫৫ ঘ.