২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দম্পতি নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার সামনে বুধবার সকালে ট্রাক এবং ব্যাটারি চালিত ইজিবাইকের সংঘর্ষে ঘটনাস্থলে এক প্রকৌশলী ও তার স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকের চালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 07:07 AM

Updated : 25 Aug 2022, 04:23 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার সামনে বুধবার সকালে ট্রাক এবং ব্যাটারি চালিত ইজিবাইকের সংঘর্ষে ঘটনাস্থলে এক প্রকৌশলী ও তার স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকের চালক। নিহতরা হলেন- আশুগঞ্জ সার কারখানার প্রকৌশরী রাশেদুল হক (৫০) ও তার স্ত্রী নাছরীন বেগম (৪৫)। আহত চালকের পরিচয় জানা যায়নি। তাকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে। আশুগঞ্জ থানার ওসি আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে রাশেদুল এবং তার স্ত্রী নাছরীন ইজিবাইকে আশুগঞ্জ সার কারখানা থেকে সদরে যাচ্ছিলেন। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা দুজন নিহত হন এবং ইজিবাইকের চালক আহত হন। পুলিশ ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৩২৮ ঘ.