২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চন্দ্র বিজয়ের ৪১ বছর: আলিয়ঁসে আলোকচিত্র প্রদর্শনী

মানুষের চাঁদে অবতরণের ৪১ বছর পূর্তি উদাযাপন উপলক্ষে ১৫ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 06:50 PM

Updated : 25 Aug 2022, 04:10 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম)- মানুষের চাঁদে অবতরণের ৪১ বছর পূর্তি উদাযাপন উপলক্ষে ১৫ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। পরে তিনি বিজ্ঞান সংগঠন কসমিক কালচারের নতুন ওয়েবসাইটও উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কসমিক কালচারের সভাপতি অনীশ মন্ডল, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মশহুরুল আমিন। অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে মনষ্যত্ব। এভাবে চলতে থাকলে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীদের তালিকায় একদিন মানুষের নামও উঠবে। অনুষ্ঠানে অ্যাপোলো-১১ মহাকাশযানের চন্দ্রাভিযান নিয়ে একটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। চাঁদে অবতরণের ৪১তম বার্ষিকী উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল জোতির্বিজ্ঞানী মোহম্মদ আব্দুল জব্বার স্মারক বক্তৃতা। এটি উপস্থাপন করেন ড. আলী আসগর। সবশেষে ধানমন্ডি খেলার মাঠে আয়োজন করা হয় 'টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ' কর্মসূচি। এ ছাড়া আগামী ৩০ জুলাই ধানমন্ডির মেরী কুরি স্কুলে 'ইশকুল অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-২০১০' অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকাল অ্যাসোসিয়েশন, আলিয়ঁস ফ্রঁসেজ এবং কসমিক কালচার যৌথভাবে এ সব কর্মসূচির আয়োজন করে। ১৯৬৯ সালের ২০ জুলাই মানুষ চাঁদে অবতরণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০০৩৮ ঘ.