২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্নপত্র ফাঁস: উপজেলা কর্মকর্তা বরখাস্ত

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 03:47 PM

Updated : 25 Aug 2022, 04:11 PM

গাইবান্ধা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন- মো. ইকবাল হোসেন। গত ৮ জুলাই রংপুরের গঙ্গাচড়ার বেসরকারি পর্যটন কেন্দ্র ভিন্নজগৎ থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ইকবাল হোসেনসহ ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়। বিভাগীয় তদন্তে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মঙ্গলবার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এক আদেশে সাময়িকভাবে বরখাস্ত করা হয় বলে গাইবান্ধার সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মো. শহিদুর রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়া ইকবাল হোসেন বর্তমানে রংপুর কারাগারে আছেন। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ সরকারি ছাপা খানার কয়েকজন কর্মচারীকেও গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এলএন/এমএসবি/২১৪৫ ঘ.