২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বোর্ডে এসএসসি'র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বরিশাল শিক্ষা বোর্ডে ২০১০ সালের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2010, 03:08 PM

Updated : 25 Aug 2022, 04:08 PM

বরিশাল, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল শিক্ষা বোর্ডে ২০১০ সালের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার বিকালে বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন সাংবাদিকদের সামনে এই ফলাফল ঘোষণা করেন। এতে ফেল করেছিল এমন ১১ জন পাস করেছে বলে জানানো হয়। এছাড়া জিপিএ ৫ বেড়েছে ১৫টি। এদিকে গাফিলতির দায়ে অভিযুক্ত পরীক্ষকদের কালো তালিকাভুক্ত করা হবে বলেও জানান অরুণ কুমার গাইন। তিনি সাংবাদিকদের বলেন, ফলাফলে সন্তুষ্ট না হয়ে এবার এক হাজার ৬৯৩ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করে। পুনঃনিরীক্ষণে ৫২ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ১১ জন এফ (ফেল) গ্রেড থেকে বিভিন্ন গ্রেড নিয়ে পাস করেছে। ফেল করা পরীক্ষার্থীদের কয়েকজন জিপিএ ৪ পেয়েছে। এছাড়া আরো ১৫ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৯ ঘ.