২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুরের জামিন বহাল

পৃথক দুই মামলায় দৈনিক আমাদের দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন আদেশ বহাল রেখেছে চেম্বার জজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2010, 11:24 AM

Updated : 25 Aug 2022, 04:09 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৃথক দুই মামলায় দৈনিক আমাদের দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন আদেশ বহাল রেখেছে চেম্বার জজ। সোমবার বিচারপতি এস কে সিনহা হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত রাখতে সরকার পক্ষের আবেদনের ওপর কোনও আদেশ দেননি। এর ফলে মাহমুদুর রহমানকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ বহাল রয়েছে বলে জানান তার আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে আবেদনটি উত্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মাহমুদুর রহমানের পক্ষে ছিলেন ব্যারিষ্টার রফিক উল হক। গত ১২ জুলাই উত্তরা এবং বিমান বন্দর থানায় দায়ের করা আলাদা দুটি মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে জামিন দেয় হাইকোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএএ/কেএমএস/১৬২১ ঘ.