চাঁদপুর, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কাছিয়াড়া গ্রাম থেকে সোমবার ভোরে জামায়াত ইসলামীর এক নেতাকে আটক করেছে পুলিশ।
আটককৃত মিজানুর রহমান (৪০) ফরিদগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি এবং জামায়াত ইসলামী পরিচালিত ফরিদগঞ্জ আদর্শ একাডেমীর শিক্ষক।
মিজানুরের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নয়নপুর গ্রামে। বাবার নাম মুনসুর আহমেদ মোল্লা।
ফরিদগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিজানুরকে ৫৪ ধারায় জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬০০ ঘ.
bdnews24