২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিলেন ৫৫ কাউন্সিলর

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) নব নির্বাচিত ৪১ জন সাধারণ কাউন্সিলর এবং ১৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর শপথ নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2010, 07:22 AM

Updated : 26 Apr 2022, 01:14 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) নব নির্বাচিত ৪১ জন সাধারণ কাউন্সিলর এবং ১৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর শপথ নিয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনে তাদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এসময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সিসিসির নব নির্বাচিত মেয়র এম. মনজুর আলম উপস্থিত ছিলেন। এর আগে এম মনজুর আলম রোববার সকাল সোয়া ১০টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথবাক্য পাঠ করান। মেয়রের শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত ৪১ জন ওয়ার্ড কাউন্সিলর ও ১৪ জন মহিলা কাউন্সিলর শনিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৩১৭ ঘ.