ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণপরিবহনে শৃঙ্খলা আনতে 'বাংলাদেশ অটোমোবাইল ট্রেড অ্যাসোসিয়েশন' (বাটা) নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ লক্ষ্যে শনিবার সকালে নজরুল ইসলাম সরণিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির আহবায়ক এম এ হামিদ শরীফের সভাপতিত্বে সভায় দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা অংশ নেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যানজট নিরসন, আমদানি করা গাড়ির ক্রেতা ও ভোক্তা স্বার্থ সংরক্ষণ, দুর্ঘটনা এড়াতে চালকের দক্ষতা বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টিতে নতুন এ সংগঠন কাজ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫০ ঘ.
bdnews24