২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে পাঁচটি বোমা বিস্ফোরণ

ফেনী শহরের একটি এলাকায় পুলিশ ফাঁড়ির পেছনে পাঁচটি হাতে তৈরি বোমার বিস্ফোরণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 02:40 PM

Updated : 25 Aug 2022, 02:02 PM

ফেনী, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী শহরের একটি এলাকায় পুলিশ ফাঁড়ির পেছনে পাঁচটি হাতে তৈরি বোমার বিস্ফোরণ হয়েছে। শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এস এম কে রোড এলাকায় শহর পুলিশ ফাঁড়ির পেছনে ফায়ার সার্ভিস স্টেশনের পাশের রাস্তায় পর পর বোমাগুলো বিস্ফোরিত হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়। আতঙ্কে ছোটাছুটির সময় পথচারীসহ ৪-৫ জন আহত হয়। এদের মধ্যে ফারুক নামে একজনের নাম জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ফায়ার সার্ভিস সড়কের দু'দল যুবকের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে। ফেনী থানার ওসি আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে ধরতে পারেনি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৪ ঘ.