২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁ'র মোড় এলাকায় গোপনে বৈঠক করার সময় জামায়াতে ইসলামীর এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2010, 07:14 AM

Updated : 25 Aug 2022, 02:01 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁ'র মোড় এলাকায় গোপনে বৈঠক করার সময় জামায়াতে ইসলামীর এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে আফজাল হোসেন পিন্টু (৪৫) নামের ওই জামায়াত কর্মীকে গ্রেপ্তার করে। সে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি-মিয়াপাড়া মহল্লার মৃত গোলজার হোসেনের ছেলে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদ জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের বাতেন খাঁ'র মোড় এলাকায় কিছু কর্মী-সমর্থককে নিয়ে গোপনে বৈঠক করছিল আফজাল। পুলিশ এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। আফজালকে শুক্রবার আদালত হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩০৮ ঘ.