২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাবতলীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানী থেকে মেয়াদোত্তীর্ণ ট্রাক-ভ্যান তুলে দিতে বিশেষ অভিযানের প্রতিবাদে পরিবহন শ্রমিকরা গাবতলী বাস টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2010, 05:00 PM

Updated : 25 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী থেকে মেয়াদোত্তীর্ণ ট্রাক-ভ্যান তুলে দিতে বিশেষ অভিযানের প্রতিবাদে পরিবহন শ্রমিকরা গাবতলী বাস টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে রেখেছে। ফলে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা ট্রাফিক ইন্সপেক্টর ফারুক হোসেন। শ্রমিকরা কয়েকটি যাত্রীবাহী বাসও ভাঙচুর করে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. এহশান শাহ। পুলিশ জানায়, অবরোধ তুলে নেওয়ার জন্য ট্রাক মালিক সমিতি ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/২২৪২ ঘ.