২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিল্কভিটার খামারিদের মহাসড়ক অবরোধ

দুধের দাম বাড়ানো, কোটা তুলে দিয়ে অবাধে দুধ কেনাসহ নয় দফা দাবিতে সিরাজগঞ্জে মিল্কভিটায় দুধ সরবরাহ করা খামারিরা মহাসড়ক অবরোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 05:36 PM

Updated : 25 Aug 2022, 01:52 PM

সিরাজগঞ্জ, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুধের দাম বাড়ানো, কোটা তুলে দিয়ে অবাধে দুধ কেনাসহ নয় দফা দাবিতে সিরাজগঞ্জে মিল্কভিটায় দুধ সরবরাহ করা খামারিরা মহাসড়ক অবরোধ করেছে। বুধবার সকালে জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি মিল্কভিটার কারখানার সামনে ঢাকা-নগরবাড়ি-বগুড়া মহাসড়ক অবরোধ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ১২ পর্যন্ত এই অবরোধ কর্মসূচিতে অংশ নেয় শত শত খামারি ও স্থানীয় লোকজন। এ সময় মহাসড়কের উভয়দিকে শত শত যানবাহন আটকা পড়ে। বিপিসি (বাংলাদেশ পেট্রোলিয়াম কোম্পানি) পরিচালিত পদ্মা, মেঘনা ও যমুনার বাঘাবাড়ি ঘাট ডিপো থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকে। সেইসঙ্গে মিল্কভিটা থেকে দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য সরবরাহও বন্ধ ছিলো। স্থানীয় সাংসদ চয়ন ইসলাম ও উল্লাপাড়া আসনের সাংসদ মো. শফিকুল ইসলামের অনুরোধে খামারিরা অবরোধ তুলে নেয়। পরে মিল্কভিটার বাইরে ট্যাংকলরী টার্মিনালে এক সমাবেশে করে তারা। শাহজাদপুর উপজেলা চেয়্যারম্যান ও পাঠান পাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি হাসিবুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে সাংসদ চয়ন ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ শফিকুল ইসলাম। এছাড়া আরো বক্তব্য রাখেন- সাঁথিয়া উপজেলা চেয়্যারম্যান নিজামউদ্দীন, ভাঙ্গুরা উপজেলা চেয়্যারম্যান মো. বাকী বিল্লাহ, মিল্কভিটার সাবেক চেয়্যারম্যান আব্দুর রাজ্জাক, হাসিব খান তরুণ, সাবেক পরিচালক খলিলুর রহমান, উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিরাজ প্রমুখ। বক্তারা অবিলম্বে খামারীদের ৯ দফা দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। খামারিদের অন্য দাবির মধ্যে রয়েছে- চাকরিচ্যুত সমবায়ী-পোষ্যদের পুনর্বহাল, মিল্কভিটার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তারিখ ঘোষণা, ভোটার সংখ্যা অনুপাতে নির্বাচনী এলাকা পৃথককরণ, গো