বরিশাল, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর রূপাতলী হাউজিং থেকে বুধবার ছাত্র শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-শহীদুল ইসলাম (১৮) ও আবুল কালাম আজাদ (৩০)।
কোতয়ালী থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, নাশকতামূলক কর্মকান্ড ঘটাতে পারে, এমন আশংকায় সকালে তাদেরকে আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/আরএ/এজে/১৭০৩ ঘ.
bdnews24