ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় ভুয়া অস্ত্র উদ্ধার ঘটনায় মিথ্যা তথ্যদাতা সোর্স আমিরুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো. কবির হোসেন ভুট্টো (৩২), মো. নুরুজ্জামান পল্টু (৩১) ও মো. হাদিউজ্জামান বাদশা (৩০)।
প্রতিপক্ষকে ফাঁসাতে অস্ত্র উদ্ধারের এই ঘটনা সাজানো হয়েছিল বলে র্যাব জানিয়েছে।
আটকদের মঙ্গলবার দুপুরে র্যাব সদরদপ্তরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় আমিরুল স্বীকার করেন যে, স্থানীয় চেয়ারম্যান রউফের কাছ থেকে অর্থের বিনিময়ে শফিকুল ইসলামকে ফাঁসাতে তিনি র্যাবকে মিথ্যা তথ্য দিয়ে অস্ত্র উদ্ধার অভিযানের এই নাটক সাজান।
গত ২১ মে রাতে র্যাব-৬ এর একটি দল সাতক্ষীরা জেলার আলীপুর ইউনিয়নের কুলাপোতা এলাকার মো. শফিকুল ইসলাম এর বাড়ীতে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র
bdnews24