২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুরে বিষ দিয়ে মাছের পোনা নিধন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বিষ দিয়ে একটি পুকুরের প্রায় তিনলাখ মাছের পোনা মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 01:53 PM

Updated : 25 Aug 2022, 01:49 PM

মানিকগঞ্জ, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বিষ দিয়ে একটি পুকুরের প্রায় তিনলাখ মাছের পোনা মেরে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার তরা গ্রামের নিখিল রাজবংশীর পুকুরে সোমবার রাতে এ ঘটনা ঘটেছে। নিখিল রাজবংশী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় দুই মাস আগে একটি এক বিঘার পুকুর ভাড়া নিয়ে তিনি রুই, মৃগেল ও বাটাসহ তিন লক্ষাধিক মাছের পোনা ছাড়েন। এ নিয়ে প্রতিবেশী আনন্দ রাজবংশীর সঙ্গে তার বিরোধ দেখা দেয়। এর জেরে আনন্দ রাজবংশী এই ঘটনা ঘটিয়েছেন বলে তিনি অভিযোগ করেন। বিষয়টি মানিকগঞ্জের পুলিশ সুপারিনটেনডেন্ট ও ঘিওর থানার ওসিকে জানানো হয়েছে বলে তিনি জানান। ওসি আজিজুর রহমান বলেন, ঘটনাটি তাদের জানানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আনন্দ রাজবংশীর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তার সঙ্গে কথা বলা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫০ ঘ.