কিশোরগঞ্জ, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের মিটামইনের হাওরে নৌকাডুবিতে দুই যাত্রী নিখোঁজ রয়েছে।
তারা হলেন- করিমগঞ্জ উপজেলার তারাবাড়িয়া গ্রামের আবু বাক্কার (৫৫) ও একই উপজেলার নোয়াবাদ গ্রামের ফরিদ মিয়া (৩০)।
তাদের সন্ধানে মঙ্গলবার সকাল থেকে উদ্ধার তৎপরতা চলছে।
মিটামইন থানার উপ-পরিদর্শক সমরেন্দ্র দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধান, চাল, কাঁঠাল ও ৪৩ জন যাত্রী নিয়ে করিমগঞ্জ উপজেলার চামটা বন্দর থেকে সোমবার রাত ৮টার দিকে ইঞ্জিনচালিত নৌকাটি মিটামইনের উদ্দেশে যাত্রা করে। কিন্তু মুষলধারে বৃষ্টি, প্রচন্ড ঢেউ ও স্রোতের টানে রাত ৯টার দিকে হাসানপুর গ্রামের কাছে হাওরে নৌকাটি ডুবে যায়।
তিনি জানান, এ সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও দুই জনের খোঁজ পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৩১৫ ঘ.
bdnews24