২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে অগ্নিকাণ্ডে তিন শ্রমিক আহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে অগ্নিকাণ্ডে তিন শ্রমিক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 03:13 PM

Updated : 25 Aug 2022, 01:45 PM

চট্টগ্রাম, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে অগ্নিকাণ্ডে তিন শ্রমিক আহত হয়েছে। সোমবার বেলা সোয়া এগারটার দিকে সীতাকুণ্ডের ঘোড়ামাড়া এলাকায় অবস্থিত সুলতানা শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি পুরান (স্ক্র্যাপ) জাহাজ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আদনানুল ইসলামের মালিকানাধীন 'এমটি শিখন' নামে একটি স্ক্র্যাপ জাহাজের পাত গ্যাস কাটার দিয়ে কাটতে গিয়ে আগুন লেগে যায়। আগ্রবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্ক্যাপ জাহাজটির তেলের ট্যাংকির একটি পাত কাটার সময় আগুনের সূত্রপাত হয়।" তিনি জানান, আগুনে প্রতিষ্ঠানটির তিন শ্রমিকের হাত ও পায়ের কিছু অংশ পুড়ে যায়। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ফায়ার সার্ভিস কর্মকর্তা জসিম আরও জানান, ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে বিকাল সাড়ে তিনটা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএএ/২১১০ঘ.