২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ট্রলারডুবি: তরুণীর লাশ উদ্ধার

সাভারের আশুলিয়ায় ট্রলারডুবিতে নিখোঁজ এক তরুণীর লাশ সোমবার দুপুরে পুলিশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 03:10 PM

Updated : 25 Aug 2022, 01:45 PM

সাভার, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় ট্রলারডুবিতে নিখোঁজ এক তরুণীর লাশ সোমবার দুপুরে পুলিশ উদ্ধার করেছে। রোববার রাতে আশুলিয়ার কন্ডা এলাকার ধলাইখালে যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যায়। নিহত মর্জিনা বেগম (২৪) সাভারের উলাইল এলাকার নুরুল ইসলামের মেয়ে। পুলিশ জানায়, রোববার রাত ১০টার দিকে আশুলিয়ার বড়টেক থেকে ২০/২৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সাভারের উলাইল এলাকায় যাচ্ছিল। পথে কন্ডা এলাকার ধলাইখালে মাঝিপাড়া এলাকায় বালুবোঝাই একটি ট্রলারের ধাক্কায় এটি ডুবে যায়। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন সাঁতরে তীরে উঠেছে। কয়েকজনকে নদী থেকে উদ্ধার করা হয়েছে। বালু ভর্তি ট্রলারটি আটক করা হয়েছে। আর কেউ নিখোঁজ নেই বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/ডিডি/২১০৯ ঘ.