২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়াকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুরুতর অসুস্থ বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াকে দেখতে সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 03:09 PM

Updated : 25 Aug 2022, 01:45 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুরুতর অসুস্থ বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াকে দেখতে সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম। রাত সাড়ে ৮ টার দিকে এইচটি ইমাম হাসপাতালে যান। তিনি আইসিইউতে মান্নান ভূঁইয়ার শয্যাপাশে বেশ কিছু সময় অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। তিনি মান্নান ভূঁইয়ার আশু আরোগ্য কামনা করেন। রাত ৯টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম. মোরশেদ খান স্কয়ার হাসপাতালে মান্নান ভূঁইয়াকে দেখতে যান। তারা আইসিইউতে তার শয্যাপাশে কিছু সময় কাটান এবং চিকিৎসকদের খোঁজ-খবর নেন। এর আগে প্রাইভেটাইজেশন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইনাম আহমেদ চৌধুরীরও মান্নান ভূঁইয়াকে দেখতে হাসপাতালে যান। তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এসএম /এইচএ/২১০৪ ঘ.