নরসিংদী, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর সদর উপজেলার ব্রাহ্মণদি এলাকার একটি মাদ্রাসার ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে অস্ত্র ও শতাধিক জিহাদি বইসহ ছাত্রশিবিরের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোররাত সাড়ে ৩ টার দিকে গাবতলী জামেয়া কাশেমিয়া মাদ্রাসার ছাত্রাবাসে ওই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদী শহর শাখার শিবির সভাপতি ওমর ফারুক (২৪), নরসিংদী শহর শাখার শিবিরের অর্থ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম (২২), তাওহিদুল ইসলাম তারেক (২২), ফারুক (২১), ফজল মাহমুদ (১৮), জহিরুল ইসলাম (২০), ফোরকান হোসেন (১৯), আসাদুল হক (২৩), জাহিদ হাসান (১৮), আমিনুল ইসলাম (২২), আনিসুজ্জামান (১৮), বাহাউদ্দীন (২০) ও মোরশেদ আলম (২১)।
সদর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্র শিবির কর্মীরা দেশকে অস্থিতিশীল করার জন্য নাশকতার পরিকল্পনা করছে
bdnews24