নেত্রকোনা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার জারিয়া রেলওয়ে স্টেশনের কাছে রোববার
লোকাল ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শ্যামগঞ্জ-জারিয়া রেলওয়ের জারিয়া স্টেশনের কাছে বেলা সাড়ে ১১টার দিকে লোকাল ২৭১ আপ ট্রেনের বগি দুটি লাইনচ্যুত হয়।
এ ঘটনায় কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন।
পূর্বধলা স্টেশন মাস্টার মো. আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ট্রেনটি জারিয়া স্টেশন থেকে শ্যামগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়ার পরপরই এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি উদ্ধারের চেষ্টা চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৭০০ ঘ.
bdnews24