২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেএমইএ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 10:20 AM

Updated : 25 Aug 2022, 01:43 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ঢাকার অফিসার্স ক্লাব এবং নারায়ণগঞ্জ ক্লাবে রোববার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভোট হয়। বিকেএমইএ নির্বাচনে বোর্ডের সচিব সুলভ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন। দেশের নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর দ্বিবার্ষিক (২০১০-১২) এ নির্বাচন গত ২৬ জুন হওয়ার কথা ছিলো। সুপ্রিম কোর্টের এক রায়ের কারণে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়। সুলভ চৌধুরী আরো জানান, নির্বাচনে ২৭টি পরিচালক পদের বিপরীতে দুটি প্যানেলে ৪৪ জন প্রার্থী লড়ছেন। এর মধ্যে এ কে এম সেলিম ওসমানের নেতৃত্বাধীন সম্মিলিত নিট পরিষদ থেকে সব পদেই প্রার্থী আছে। এম এ সবুরের নেতৃত্বাধীন প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্রার্থী দিয়েছে ১৭টি পদে। এ নির্বাচনে বিকেএমইএর মোট ভোটর ৫১১ জন। এর মধ্যে নারায়ণগঞ্জে ৩৩২ জন এবং ঢাকায় ১৭৯ জন। নির্বাচিত পরিচালকরা মঙ্গলবার একজন সভাপতি ও চারজন সহ-সভাপতি নির্বাচন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এজে/১৬১৭ ঘ.