২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটের সোনালী অতীত ফিরিয়ে আনা হবে: পাটমন্ত্রী

সোনালী আঁশ পাটের সেই সোনালী অতীত ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে সরকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক মুক্ত আলোচনায় একথা বলেন পাট ও বস্ত্র মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 03:29 PM

Updated : 25 Aug 2022, 01:37 PM

জাবি, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সোনালী আঁশ পাটের সেই সোনালী অতীত ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে সরকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক মুক্ত আলোচনায় একথা বলেন পাট ও বস্ত্র মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এগ্রো এজ ও পরিবেশ বিজ্ঞান বিভাগের আয়োজনে এ মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে লতিফ সিদ্দিকী বলেন,"বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় রোধে পাটের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর দেশের অর্থনীতিতে পাটের ভুমিকার কথা চিন্তা করে ভতুর্কীর পরিমাণ বাড়ানো হয়েছে।" দেশের বন্ধ পাটকলগুলো আবারও চালু করা হবে বলে জানান পাটমন্ত্রী। অনুষ্ঠানে শ্রমকল্যাণ প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান বলেন, "পাটের জন্মরহস্য উম্মোচনের ফলে পাটের বীজ উৎপাদন বাড়ানো সম্ভব হবে। যার ফলে পাট আবার তার সোনালী অতীত ফিরে পাবে।" তিনি বলেন, "কৃষকের কথা চিন্তা করে পাটের বহুবিধ ব্যবহার বাড়ানো দরকার।" পরে পাটমন্ত্রী প্রান্তিক শ্রেণীর চাষীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক শফিউল