২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে প্রাইভেটকারসহ চার ডাকাত গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি প্রাইভেটকারসহ চার ডাকাতকে গ্রপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 01:24 PM

Updated : 25 Aug 2022, 01:38 PM

মৌলভীবাজার, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি প্রাইভেটকারসহ চার ডাকাতকে গ্রপ্তার করেছে পুলিশ। উপজেলা সদরের রামকৃষ্ণ মিশন রোডে শুক্রবার দিবাগত গভীররাতে ডাকাতির চেষ্টা করে পালানোর সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার লামুয়া গ্রামের মানিক মিয়া ওরফে ঝন্টু ( ২৪ ), ভূনবীর লামাপাড়া গ্রামের রিপন দাস (৩০), হবিগঞ্জ জেলার নোয়াবাদ গ্রামের জুনাব আলী (৩০) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাছির হোসেন (৩৫)। রোববার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতরা উপজেলা সদরের নোয়াগাঁও এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির চেষ্টা করে। এ সময় পথচারীর চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে টহল পুলিশ তাদের ধাওয়া করে মিশন রোড এলাকা থেকে গ্রেপ্তার করে। ওসি বলেন, ঝন্টু স্থানীয়ভাবে প্রাইভেটকারের চালক হিসাবে পরিচিতি হলেও তিনি কয়েকটি ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। গ্রেপ্তার হওয়া চারজনের বিরুদ্ধে শনিবার রাতেই শ্রীমঙ্গল থানায় মামলা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতনিধি/এলএন/এমএসবি/১৯২১ ঘ.