২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে বজ্রপাতে ছয়জনের মৃত্যু

নীলফামারী সদর উপজেলায় বজ্রপাতে ছয়জন মারা গেছে। আহত হয়েছে অন্তত ১৯ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 12:09 PM

Updated : 25 Aug 2022, 01:38 PM

নীলফামারী, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারী সদর উপজেলায় বজ্রপাতে ছয়জন মারা গেছে। আহত হয়েছে অন্তত ১৯ জন। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টির সময় উপজেলার পাঁচটি গ্রামে এই ঘটনা ঘটে বলে জেলা প্রশাসন জানিয়েছে। বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে নীলফামারী-সৈয়দপুর বিদ্যুৎ লাইন। এ কারণে সকাল পৌনে ১০টা পর্যন্ত এখন পর্যন্ত পুরো জেলা বিদ্যুৎবিহীন রয়েছে। বজ্রপাতে নিহতরা হলেন- জয়চণ্ডী গ্রামের আবেদ আলী (৪৫), পূর্ব কুঠাপাড়ার আপন (৩০), মহব্বত বাজিদ পাড়ার গুলজার (৩২), সোনারাই ঘাটের পাড়ের রহিমুদ্দিন (৪০), জোড় দরগাহর আবুল কালাম (৩৮) ও আরাজি চড়াইখোলার মেহরাব (৪০)। জেলা প্রশাসক জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বজ্রপাতে হতাহতের ঘটনা তাকে অবহিত করেছেন। আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আছেন- কুন্দুপুকুর বালাপাড়ার আমিনুল ইসলাম (৩৫), রামগঞ্জের সুমি আক্তার (২২), পূর্ব কুঠাপাড়ার আব্দুল কুদ্দুস (৪০), ডেপুর ডাঙ্গার বিনোদিনী (৪৫), মধ্য শুটিপাড়ার হাজেরা বেগম (৪৫) ও কানিয়াল খাতার বাবু (২৫)। নীলফামারী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবাসিক প্রকৌশলী নির্মল রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বজ্রপাতে সৈয়দপুর-নীলফামারী ৩৩ হাজার কেভি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামত কাজ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৬ ঘ.