২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বাসের চাপায় নিহত ২

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার চাকমারকুল এলাকায় শুক্রবার বাসের চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 09:26 AM

Updated : 25 Aug 2022, 01:39 PM

কক্সবাজার, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার চাকমারকুল এলাকায় শুক্রবার বাসের চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন। নিহত রিয়াদ উদ্দিন (২৪) ও মনজুর আহমদ (১৯) খরুল্লিয়া দরগাহ পাড়ার বাসিন্দা। রামু থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান, শুক্রবার রাত ১০টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস চাকমারকুল এলাকায় হঠাৎ বিকল হয়ে যাওয়া একটি সিএনজিকে ধাক্কা দেয়। ওই সময় একটি মোটর সাইকেল দুই গাড়িকে পাশ কাটাতে গিয়ে সিএনজির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী রিয়াদ উদ্দিন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় মনজুর আহমদ। আহত হয়েছেন সিএনজি চালক কক্সবাজার শহরতলির লিংক রোড মুহুরী পাড়ার মোহাম্মদ ইসহাকের ছেলে কামাল উদ্দিন (২৮) ও সিএনজি যাত্রী খুরুল্লিয়া সুতার চর এলাকার ঠান্ডা মিয়ার ছেলে আবদুল জলিল (৬০)। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কক্সবাজার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জুলফিকার জানান, বাসটি আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫০২ঘ.