২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে জবাই করা লাশ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় শুক্রবার একজনের জবাই করা লাশ উদ্ধার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2010, 09:17 AM

Updated : 25 Aug 2022, 01:36 PM

সিরাজগঞ্জ, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় শুক্রবার একজনের জবাই করা লাশ উদ্ধার হয়েছে। নিহত আমিনুল ইসলাম দুদু (৪২) উপজেলার পোরজনা ইউনিয়নের বাসুরিয়া গ্রামের প্রয়াত আবদুল্লাহর ছেলে। শাহজাদপুর থানার সার্কেল অফিসার এএসপি মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, শুক্রবার স্থানীয়রা দুদুর বাড়ির পাশের একটি ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। দুপুরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, গ্রামের কয়েকজনের সঙ্গে দুদু ও তার স্ত্রী টুলটুলি বেগমের বিরোধ চলছিলো। ওই বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৫১৩ ঘ.