২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরের পার্কিং এলাকায় গাড়িতে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং এলাকায় বৃহস্পতিবার রাতে একটি মাইক্রোবাসের ইঞ্জিনে আগুন লাগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 07:17 PM

Updated : 25 Aug 2022, 01:30 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং এলাকায় বৃহস্পতিবার রাতে একটি মাইক্রোবাসের ইঞ্জিনে আগুন লাগে। এতে মাইক্রোবাসের ইঞ্জিনটি পুড়ে যায়। তবে আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে পুলিশ জানিয়েছে। বিমানবন্দর থানার উপ-পরিদর্শক ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১১টায় বিমানবন্দর পার্কিং এলাকার একটি মাইক্রোবাসের ইঞ্জিনে আগুন লাগে। পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/০০৫৯ ঘ.