২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্প প্রতিষ্ঠানে পুলিশ গঠন শিগগিরই

পোশাক শিল্পসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অরাজকতা দূর করতে শিগগিরই শিল্প পুলিশ গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 01:16 PM

Updated : 25 Aug 2022, 01:32 PM

ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শিল্পসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অরাজকতা দূর করতে শিগগিরই শিল্প পুলিশ গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার সচিবালয়ে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নব নির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা তার সঙ্গে দেখা করতে গেলে অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, "শিল্প পুলিশ গঠন নিয়ে কিছু মতভেদ থাকলেও তা দূর হয়েছে। খুব শিগগিরই এটা গঠন করা হবে।" বৈঠকে এফবিসিসিআই সভাপতি একে আজাদ শিল্প পুলিশ গঠনের দাবি জানান। এর আগে থেকেই পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের বিভিন্ন সংগঠন পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ, কারখানা ভাংচুর ও আগুন লাগানো এবং শিল্প প্রতিষ্ঠানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য শিল্প পুলিশ গঠনের দাবি জানিয়ে আসছিল। শিল্প পুলিশ গঠন ছাড়াও এফবিসিসিআই নতুন সভাপতি একে আজাদ অর্থমন্ত্রীর কাছে আরো কয়েকটি দাবি তুলে ধরেন। আজাদ বলেন, রাষ্ট্রায়ত্ব অনেক প্রতিষ্ঠান লোকসান দিচ্ছে। অনেক শিল্পাঞ্চল এখন বাণিজ্যিক অঞ্চল হয়ে গেছে। তাই লোকসানি প্রতিষ্ঠানগুলো বেসরকারিকরণ করতে হবে। এছাড়া ঢাকা শহরের মধ্যে নতুন কোনও কারখানা স্থাপন নিষিদ্ধ করারও দাবি জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, "দেশের শিল্প এখন ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রিক। খুলনা মরে গেছে। আপনারা সারাদেশেই শিল্প স